হিজবুত তাহরির নিষিদ্ধকরণ ও আমার কিছু অনুমান

হিজবুত তাহরির নিষিদ্ধ করা নিয়ে গত কয়েকদিন অনেক লেখালেখি চোখে পড়লো। মিডিয়াতেও এটা বেশ ফোকাসড হয়েছে। একই সাথে আমরা জানলাম হিজবুত তাহরির নিষিদ্ধ করণের পেছনে সরকারের হাতে শক্ত কোন প্রমাণ নেই। আপাত দৃষ্টিতে হিজবুত তাহরির নিষিদ্ধকরণটা এক ধরনের ফ্যাসিবাদী আচরণ ছাড়া আর কিছুই নয়। এই বিষয়ে আমার নিজস্ব কিছু পর্যবেক্ষন রয়েছে। অল্প কথায় সেটাই তুলে ধরার চেষ্টা করবো। প্রথমেই হিজবুত তাহরির নিয়ে আমার কিছু পর্যবেক্ষন তুলে ধরি,

পর্যবেক্ষন-১) হিজবুত তাহরির নিজেদের ব্যতিত অন্যদের ভ্রান্ত মনে করে। তাদের বক্তব্যমতে তারাই সঠিক ইসলামের পথে আছে।
পর্যবেক্ষন-২) বর্তমান সমাজ ও রাস্ট্র ব্যবস্থা নিয়ে হিজবুত তাহরিরের অনেক অভিযোগ আছে ঠিকই কিন্তু এর কোন সমাধান তাদের কাছে নেই। এমনকি তাদের প্রচারিত ইসলামি খেলাফত কিভাবে কায়েম হবে সেটাও তাদের কাছে পরিষ্কার না।
পর্যবেক্ষন-৩) হিজবুত তাহরিরের উচ্চপর্যায়র নেতাদের বিষয়ে নিচের নেতা কর্মীরা তেমন কিছু জানে না। হিজবুত তাহরিরের কর্মীদের ভেতরে সত্যিকার ইসলাম প্রেম থাকলেও তারা আসলে কিসের পেছনে কার কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করছে জানে না।
পর্যবেক্ষন-৪) হিজবুত তাহরিরের সদস্যদের ভেতরে সত্যিকার ইসলাম সম্পর্কে তেমন পরিষ্কার ধারণা নেই।
পর্যবেক্ষন-৫) হিজবুত তাহরিরের ভেতরে পস্পর বিরোধীতা আছে। প্রায় ক্ষেত্রেই তাদের একটি বক্তব্য অন্যটির সাথে সাংঘর্ষিক।
পর্যবেক্ষন-৬) ইনটেলেকচ্যুয়ালি এরা এক্সট্রিমিস্ট। নিজেদের মতবাদের বাইরে অন্য কিছু টলারেট করার ক্ষমতা বা সেগুলো নিয়ে রিসার্স করার ক্ষমতা নাই।
পর্যবেক্ষন-৭) এরা যুক্তিতে না পারলে ব্যক্তিগত আক্রমন করে বসে (ইসলাম যা কোন ভাবেই সমর্থন করে না)।
পর্যবেক্ষন-৮) বাংলাদেশের অন্যসকল ইসলামিক দল বা সংগঠনের প্রতি এদের কোন শ্রদ্ধা নেই। ক্ষেত্র বিশেষে এরা অন্যদের আক্রমন করা থেকেও বিরত থাকতে পারে না।


হিজবুত তাহরির নিষিদ্ধ করার ফলে যা হয়েছে এবং যা হতে পারে-

পয়েন্ট-১: হিজবুত তাহরির নিষিদ্ধ। মিডিয়াতে আলোচনা।
ফলাফল: হিজবুত তাহরির ফোকাসড। পাবলিক সিম্প্যাথি প্রাপ্তি।

পয়েন্ট-২: হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার পেছনে শক্ত কোন কারণ নেই।
ফলাফল: হিজবুত তাহরিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে (বা সম্ভব)।

ক) পয়েন্ট ২ এর ফলাফলটা বাস্তবে ঘটলে যেটা হবে-
ক.১) হিজবুত তাহরিরের নামে যে এক্সট্রিমিজমের অভিযোগ ছিলো তা থেকে মুক্ত।
ক.২) আমজনতা জানবে শুধুমাত্র ইসলামিক সংগঠন হওয়ার কারণে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছিলো, এদের নামে কোন অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। এতে পাবলিক সিম্প্যাথি আরো বাড়বে।
ক.৩) আমজনতা হিজবুত তাহরিরের বিষয়ে খোঁজ খবর নিবে এবং হিজবুত তাহরিরের জনসংযোগ বাড়বে।
ক.৪) হিজবুত তাহরির পূর্বের চাইতে দ্বিগুন উৎসাহে তাদের কার্যক্রম চালাবে এবং যেহেতু তারা ধোয়া তুলসি পাতা টাইপ আইনগত ভিত্তি পেয়ে যাবে সেহেতু তাদের কার্যক্রম চালানো আগের চাইতে সহজ ও দ্রুতগতির হবে।

খ) পয়েন্ট ২ এর ফলাফল বাস্তবে না ঘটলে যা হতে পারে-
খ.১) হিজবুত তাহরির আন্ডারগ্রাউন্ডে চলে যাবে।
খ.২) পাবলিক যেহেতু জানছে হিজবুত তাহরিরের বিরুদ্ধে কোন অভিযোগ সরকার প্রমাণ করতে পারেনি সেহেতু আন্ডারগ্রাউন্ডে থেকেও তাদের জনসমর্থন পেতে সমস্যা হবে না।
খ.৩) সরাসরি সংগঠন হিসেবে তারা যেসকল কর্মকান্ড ঘটাতে সক্ষম হয়নি (আইনগত বাধার কারণে) আন্ডারগ্রাউন্ডে সহজেই তারা সেগুলো করতে পারবে।
খ.৪) হিজবুত তাহরিরের ইন্টেলেকচ্যুয়াল চরমপন্থা তাদের কর্মকান্ডে প্রকাশ পেতে শুরু করবে। ইসলাম সম্পর্কে প্রায় অজ্ঞ জনতার কাছেও সেটা হালাল বলেই গণ্য হবে।
খ.৫) 'জিহাদ' অভিধা দিয়ে ইসলামের নামে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে সংগঠনটি।


উপরের পর্যবেক্ষন ও পয়েন্টগুলো পর্যালোচনা করলে যে ক'টি বিষয় সামনে আসে-
১) অন্যসকল ইসলামি দলগুলোকে দমন করার জন্য হিজবুত তাহরির আদর্শ অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য।
২) হিজবুত তাহরিরের মাধ্যমে সত্যিকার ইসলাম জানা ব্যক্তিদের কাছে ইসলাম আন্দোলনকে অসাড় প্রমাণ করা সম্ভব।
৩) "ইসলাম সন্ত্রাসী ও চরমপন্থা অবলম্বনকারীদের জীবন ব্যবস্থা" হিসেবে প্রমাণ করার জন্য যথার্থ টুল হিসেবে ব্যবহার করা যাবে।
৪) ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মেনিপুলেট করার আরো কিছু সুযোগ পাবে।
৫) হিজবুত তাহরিরকে ব্যবহার করে অন্যসকল ইসলামী শক্তি ও ব্যক্তিবর্গকে দমন করার পর হিজবুত তাহরিরকেও দমন করা যাবে সহজে। বা এদেরকে দমন না করলেও কোন সমস্যা হবে না, যেহেতু এদের আন্দোলনের বাস্তব কোন ফলাফল আসবে না।

এছাড়াও আরো কিছু অনুমান আছে। আরো কিছুদিন পর্যবেক্ষনর পর সেসব নিয়ে লেখার ইচ্ছে রইলো।

Comments

1 Response to "হিজবুত তাহরির নিষিদ্ধকরণ ও আমার কিছু অনুমান"

born2liberate said... 8:21 PM

ekta comment at least thaka uchit...tai likshi...

erokom bosta pocha onuman sobai korte pare...parle jamaat niye kisu comment koren...

ora kivabe USA er dalali korbe vobisshote...naki...?Hilary'r sathe hand shake korbe...ki korbe na...?

lojja thakle kisu sotto lekhar cheata KOREN...r ki bolbo...kisu manusher naki heart seal kore deya hoise...asa kori amra tader moddhe noi...

TRIVUz's Fan Box

Blog Archive

Followers